৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে চিকিৎসককে অপহরণ, সাবেক ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

Megna Tv

১৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
চট্টগ্রাম আদালত ভবন । ফাইল ছবি

৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক চিকিৎসককে অপহরণের অভিযোগে রাউজান থানার সাবেক ওসি, দুই উপপরিদর্শকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চিকিৎসক জাহাঙ্গীর আলম আবেদন করলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন আজ মঙ্গলবার রাউজান থানার পুলিশকে মামলা হিসেবে নিতে নির্দেশ দেন।

বাদীর আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী বলেন, আদালত বাদীর আবেদন গ্রহণ করে রাউজান থানার পুলিশকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন, রাউজান থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই শাফায়েত হোসেন, এসআই টোটন মজুমদার,

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১৫ এপ্রিল রাউজান নোয়াপাড়া পথেরহাট এলাকার চিকিৎসক জাহাঙ্গীর আলমকে সাদাপোশাকে গিয়ে ধরে নিয়ে যান রাউজান থানার এসআই টোটন মজুমদার। এর আগে চিকিৎসকের কাছে টোটন ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। নইলে ক্রসফায়ারে হত্যার হুমকি দেন। চিকিৎসকের অপরাধ, তিনি বিএনপি করেন।

সাদাপোশাকে চিকিৎসক জাহাঙ্গীরকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশের সহযোগিতায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, একটি ডায়াগনস্টিক সেন্টারের গাড়িচালক রাসেলের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন। কিন্তু পরে রাসেল আদালতে হলফনামা দিয়ে জানান, চিকিৎসক জাহাঙ্গীর নামের কাউকে তিনি চেনেন না। তাঁর কাছ থেকে কেউ টাকা নেয়নি। গত ২৯ আগস্ট আদালত মামলাটি খারিজ করে দেন।

চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, মিথ্যা মামলা হওয়ার পর থেকে গত ১০ বছর তিনি চেম্বারে বসে রোগী দেখতে পারেননি। কেন, কার নির্দেশে পুলিশ অন্য আসামিরা তাঁকে মিথ্যা মামলা ফাঁসিয়েছেন, তদন্ত করে তাঁদের আইনের আওতায় আনার দাবি এই চিকিৎসকের।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!

#

হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

জ্যোতির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

#

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি আশফাকুল ইসলাম

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

#

কুমিল্লায় সাবেক এমপি বাহার ও কুসিক মেয়র সূচনার বিরুদ্ধে হত্যা মামলা

#

‘বিশেষ নিরাপত্তা বাহিনী’ আইন সংশোধনের উদ্যোগ, যুক্ত হবে প্রধান উপদেষ্টার নিরাপত্তার বিধান

#

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত চাওয়া আবেদনের শুনানি ২১ অক্টোবর

সর্বশেষ

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

Link copied