তিতাসে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লার তিতাস উপজেলায় প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি অভিযোগ পাওয়া গেছে।শনিবার গভীর রাতে উপজেলার মঙ্গলকান্দি গ্রামের প্রবাস ফেরত দুলাল মিয়ার চকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী দুলাল মিয়া ও তার ছোট ভাই ইকবাল হোসেন বলেন,রাত আনুমানিক ২টার সময় হবে বাহিরে একটি শব্দ শুনতে পাই, এসময় আমি থাই গ্লাস দিয়ে বাহিরে ফুকি দিয়ে দেখি দুইজন দাড়িয়ে আছে। মুহুর্তের মধ্যেই বিল্ডিংয়ের গেইটের তালা কেটে ১০/১২ জন ভিতরে প্রবেশ করে এবং প্রধান দরজা ভেঙে হাতে রামদা,লোহার রড ও পিস্তল হাতে নিয়ে আমার রুমে ডুকে আমার হাত,মূখ বেধে ফেলে। আলমারি, সুকেশ সব কিছু ভেঙে নগদ টাকা,স্বর্ণ অলংকারসহ মুল্যমান সব কিছু নিতে থাকে,তাদের মধ্যে আরো দুই জন আমার ছোট ভাই ইকবালের রুমে গিয়ে তাকেও হাত-মূখ বেধে ফেলে এবং তার স্ত্রীকে মারধর সব নিয়ে যায়।


কি কি নিয়েছে জানতে চাইলে, দুলাল মিয়া বলেন,নগদ পাঁচ লাখ টাকা,১২ ভরি ওজনের স্বর্ণ অলংকার,১৫ ভরি রূপাসহ মুল্যমান সব কিছু নিয়ে গেছে।
তাদেরকে চিনতে পারছেন কি না জানতে চাইলে দুলাল বলেন দুই একজন চিনতে পারছি, বাকীদের চিনতে পারি নাই।
এদিকে এলাকাবাসী বলেন,গত এক মাসে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। দিন দিন ডাকাতির প্রবণতা বারছে। মানুষ খুবই আতঙ্কে আছে।
খবর পেয়ে তিতাস থানা পরিদর্শক (ওসি) খালেদ সাইফুল্লাহ সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনা স্থলে গিয়েছেন। ভুক্তভোগীর সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১২৯ ক্রীড়াবিদ মাসে ১ লাখ টাকা করে পাবেন, ভাতা কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

#

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

#

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে বর্ণাঢ্য কুচকাওয়াজ

#

স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

#

খরচের লাগাম টানতে বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প

#

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

#

ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ,

#

কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

#

ঢাকার কাঁচাবাজারে দাম বাড়ানোর প্রতিযোগিতা

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

Link copied