ঢাকায় খুন হলেন কুমিল্লার শিপন

Megna Tv

১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগ্রহ

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শিপনের গ্রামের বাড়ি কুমিল্লায়। ঢাকায় হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতেন তিনি। তার বাবার নাম শাহ আলম।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শিপনকে মুমূর্ষু অবস্থায় হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই, হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পরে আছেন। দ্রুত  সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’এসআই আরও বলেন, ‘ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানতে পারিনি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

Link copied