চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ ৩ দিনের রিমান্ডে

Megna Tv

১৫ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফ

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এ আদেশ দেন।

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এরশাদ শুক্রবার ডবলমুরিং থানায় এমএ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এমএ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী জানান, সাবেক এমপি এমএ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি

#

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied