ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি আশফাকুল ইসলাম

Megna Tv

১৪ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#
ফাইল ছবি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শনিবার (১০ আগস্ট) দুপুরে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগ কার্যকর হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে।

প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তবে কে নতুন প্রধান বিচারপতি নিয়োগ পাচ্ছেন সেই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি- জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'সেটা আমরা বলবো না, তবে একটা জিনিস বলবো, প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। কনসার্ন যারা আছেন তাদের সঙ্গে কথা বলব। আমার মন্ত্রণালয় থেকে যদি এ বিষয়ে কোন ভূমিকা রাখার থাকে, চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার।'



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাজারে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

#

গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

#

সরকারি দপ্তরে লালফিতার দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি চাইলেন ব্যবসায়ীরা

#

যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

#

অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানালো দক্ষিণ কোরিয়া

#

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

#

শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

#

ধানের শীষ যার কুসিকের কাউন্সিলররা তার- কুমিল্লায় বিএনপির প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

#

নির্বাচনে ৯ শতাধিক বিচারক প্রয়োজন

#

ঢাকায় ২৪ টি থানায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

Link copied