রাজধানীতে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

রাজধানীর আদাবর থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সরাসরি থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জুয়েল রানা। তিনি জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার হলে ডিসেম্বরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল জাহাঙ্গীরকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

Link copied