এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ড

Megna Tv

১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
নজরুল ইসলাম মজুমদার রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানা এলাকায় যুবক ইমন হোসেন গাজী হত্যা মামলায় বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিকে, নজরুল ইসলাম মজুমদারের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন। 

গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী-ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

২০০৭ সাল থেকে এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম মজুমদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া প্রায় দেড় দশক ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

Link copied