আবারো বিধ্বস্ত ভারতের ‘মিগ-২৯’ যুদ্ধবিমান

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহিত

উত্তর প্রদেশের আগ্রার কাছে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান। গত দু’মাসে এই নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনা। সেপ্টেম্বরে রাজস্থানে বিধ্বস্ত হবার পর একই মডেলের আরেকটি ফাইটার জেট বিধ্বস্ত হলো এবার উত্তর প্রদেশে। মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগেই বিমান থেকে নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন পাইলট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুরে বিমানবাহিনী ঘাঁটি থেকে উড়েছিল এবং আগ্রার দিকে যাচ্ছিল। ওই সময়েই আগ্রার কাছে সোনগা গ্রামে ভেঙে পড়ে মিগ-২৯ যুদ্ধবিমান।

 MegnaTv 24

যুদ্ধবিমানটি মাঠে আছড়ে পড়তেই আগুন ধরে যায় তাতে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। ভারতীয় বিমান বাহিনীর প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

বাহিনীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণ চলার সময়েই এই গোলযোগ হয়। পাইলটের দক্ষতার কারণে ফাঁকা জায়গায় বিমানটি আছড়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেছে বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ অনুসন্ধানও শুরু করা হয়েছে।

এর আগে, ২ সেপ্টেম্বরও একটি মিগ-২৯ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজস্থানের বারমেরের কাছে আছড়ে পড়েছিল বিমানটি। ওইবারও বিমান মাটিতে আছড়ে পড়ার পাইলট নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নিজেই ডিজাইন করে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন জাকারবার্গ

#

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না: ট্রাম্প

#

নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

#

গাজার পক্ষে অবস্থান নিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর

#

ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

#

ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন মঞ্চে বাইডেনের কান্না

#

এবার আমেরিকায় শুল্কমুক্ত বাজার সুবিধা উন্মুক্ত হবে, আশা বিকেএমইএর

#

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে অস্ত্রের চালান পাঠাতে পারে চীন: রিপোর্ট

#

ট্রাম্পের বিরুদ্ধে নাৎসিপ্রীতির অভিযোগ

#

আন্তর্জাতিক অঙ্গনে আড়াল করার চেষ্টা ছিল বলে দাবি রাষ্ট্রপতির

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied