আন্তর্জাতিক ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৬ মার্চ) ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় পুতিন শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান এবং মধ্যপ্রাচ্য ঘিরে সমস্যাগুলোর সমাধানে অবিলম্বে সংঘর্ষ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন পুতিন। শক্তি প্রয়োগের পথ পরিহার করে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়ার বিষয়ে রাশিয়ার নীতিগত অবস্থানের কথাও বলেছেন তিনি।

ক্রেমলিন আরও জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পুতিন উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিবৃতিতে বলা হয়, সংকটকালীন সময়ে রাশিয়ার সমর্থনের জন্য পেজেশকিয়ান মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট তার দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় লড়াইরত ইরানি জনগণের প্রতি রাশিয়ার ‘সংহতি’ প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান।

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যও পুতিনকে অবহিত করেন পেজেশকিয়ান। ক্রেমলিন জানায়, উভয়পক্ষ ‘বিভিন্ন চ্যানেলের মাধ্যমে’ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক হামলা চালানোর পর থেকে পুরো অঞ্চলে উত্তেজনা দ্রুত বেড়ে চলেছে। হামলায় এখন পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা এবং শীর্ষ সামরিক কর্মকর্তারাও রয়েছেন। এর জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলসহ এমন কিছু আরব দেশকে লক্ষ্যবস্তু করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইরানের পারমাণবিক অবস্থান নিয়ে রাশিয়ার স্পষ্ট বার্তা

#

এফ - ১৬ বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

#

যে যুদ্ধে বদলে যাবে বিশ্ব মানচিত্র

#

অর্থাভাবে কিডনি বিক্রি করছেন মিয়ানমারের নাগরিকরা

#

তিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া

#

ট্রাম্প হারলে কী হবে, পরাজয় মানবেন নাকি পুরনো পথেই হাঁটবেন

#

মেলোনির জন্য চকলেট নিয়ে গেছেন মোদী, দুজনে উপভোগ করছেন দারুন সময়

#

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

#

আপাতত ইরানের ইউরেনিয়াম দখলে আমাদের মনোযোগ নেই: ট্রাম্প

#

এবার থাইল্যান্ডে শনাক্ত মাঙ্কিপক্স

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied