আজানের ধ্বনি শুনলেই বন্ধ হয়ে যায় মার্কেট

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বরিশালের বানারীপাড়ার মসজিদ মার্কেট।

মাইকে আজানের ধ্বনি কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ মার্কেটের দোকান বন্ধ করেন দোকানিরা। শুরু করেন নামাজের প্রস্তুতি। একে একে সব দোকানি ছুটে যান মসজিদে।

বরিশালের বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তরপাড় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের আশপাশে মার্কেটে এমন চিত্র দেখা যায়। এখানে মসজিদের ২৮টি পাকা সেমি পাকা দোকান রয়েছে। ওই দোকানগুলো ৩টি সড়কের ওপরে আলাদাভাবে মার্কেট। আর এই মার্কেটকে কেন্দ্র করে এখানে বড় আকারের একটি রিকশাস্ট্যান্ডও রয়েছে। রয়েছে ঢাকাগামী লঞ্চঘাট।

মসজিদের এই দোকানগুলো ছাড়াও এই বন্দরে আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মোট কথায় একটি আলোকিত ব্যবসায়িক পয়েন্ট বলা হয় পৌরসভার এই ১নং ওয়ার্ডের উত্তরপাড় বন্দর বাজারকে। এখানে রাত ১২টা পর্যন্ত জমজমাট বেচাকেনা হয়ে থাকে।

মসজিদ কমিটির পক্ষ থেকে জোহর থেকে এশার নামাজের সময় মার্কেট বন্ধ করে নামাজ পড়ার জন্য বাধ্যতামূলক করায়, এই বন্দরের পূর্বের দৃশ্যপট অনেকটা পাল্টে গেছে। মসজিদ মার্কেটের দোকানিদের সঙ্গে সঙ্গে বর্তমানে সম্পূর্ণ বন্দরের প্রায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে চলে আসেন নামাজ কায়েম করতে।

সরেজমিনে দেখা যায়, মসজিদ লাগোয়া যে রিকশা অটোগাড়ির স্ট্যান্ড রয়েছে নামাজের সময় স্ট্যান্ডে থাকা ড্রাইভাররাও তাদের গাড়ি রেখে চলে যাচ্ছেন মসজিদে।

অপরদিকে ফজরের নামাজের সময় দোকানিরা বাড়িতে অবস্থান করায়, তাদের স্থানীয় মসজিদে জামায়াতের সঙ্গে নামাজ কায়েম করতে কমিটির পক্ষ থেকে অনুরোধও জানানো হয়েছে।

উত্তরপাড় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কে এম ইউসুব আলী সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার মো. দেলোয়ার হোসেন সরদার কালবেলাকে জানান, চারপাশে মার্কেট মাঝখানে মসজিদ। তাই আজানের সঙ্গে সঙ্গেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মসজিদে গিয়ে নামাজ কায়েম করতে সব মুসলিম দোকানি ভাইদের অনুরোধ করা হয়। তবে আগেও অনেকেই নামাজ কায়েম করতেন। এখন সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এখন মসজিদ মার্কেটের সঙ্গে পুরো বন্দরের প্রায় ব্যবসায়ীরাই তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে নামাজে আসছেন। আবার নামাজ কায়েমের পরে যথারীতি ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

#

আকস্মিক কালবৈশাখী ঝড়ের হানা, ভোগান্তিতে নগরবাসী

#

সিএনজি সংগঠনের মোঃ আলম ৬ মাসের ছুটিতে, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ কবির হোসেন

#

কুমিল্লায়  মাহে রমজানকে স্বাগত জানিয়ে মহানগরী জামায়াতের  মিছিল  সমাবেশ অনুষ্ঠিত

#

সিএমএইচ হাসপাতালে এখনও ২৬৪ শিক্ষার্থী চিকিৎসাধীন

#

সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে সারা দেশের শপিংমল

#

কুমিল্লায় ১৫ হাজার বন্যা কবলিত মানুষের পাশে মেঘনা গ্রুপ

#

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ইঞ্জিনচালিত নৌকা

#

অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied