আখাউড়ায় দুই ভারতীয় নাগরিক আটক

Megna Tv

৯ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছে।

MegnaTv 24

আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা জয়পুর সীমান্ত এলাকার বাসিন্দারা মান্নান মিয়ার ছেলে মো. মুন্না মিয়া (২৪) এবং একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। ৬০ বিজিবি আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দুই ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্য সীমান্তের মেইন পিলার ২০২৪/৪এস এলাকার বাসিন্দা। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাউতলা নামক একটি গ্রাম্যবাজারে ঘুরাফেরা করছিল। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন।

আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা আবুল হোসেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এবার অফিস-বাসার এসি খুলে নিলেন বাহুবল থানার ওসি

#

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

#

স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত শিক্ষার্থীরা

#

বন্যায় পানিবন্দি আরও ৭ লাখ পরিবার, মৃতের সংখ্যা বেড়ে ৫৯।

#

বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন এক্সপার্ট আইটি পার্ক

#

ঢাকাস্থ্য মুন্সিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

একে তো ভুয়া সাংবাদিক, সেনা সেজে চাঁদাবাজির সময় যৌথবাহিনীর হাতে ধরা

#

হাসপাতাল থেকে অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে

#

মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন : ইসলামী আন্দোলন

Link copied