কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Megna Tv

২৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমিনুল ইসলাম: [২]বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন- ২০২৩। শনিবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় হোটেল সী-প্যালেসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। 
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, পরিচালক নাজিয়াত আলম ও নিরপেক্ষ পরিচালক কাজী মো. মোরতুজা আলী। শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন সামছুল আলম।

[৪]এবারের বার্ষিক সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির বাছাইকৃত প্রায় ১৩শ’ ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন। সম্মেলনে মৃত্যুদাবি ও স্বাস্থ্য বীমা দাবির প্রায় ৮ লাখ টাকার চেক হস্তান্তর, প্রশিক্ষণ কর্মশালা ও যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

[৫]সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী প্রত্যাশা ব্যক্ত করেন, গ্রাহক স্বার্থ রক্ষায় জেনিথ ইসলামী লাইফ দেশীয় বীমা কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ হবে। তিনি বলেন, প্রতিষ্ঠার এক দশকে দ্রুত গ্রাহক সেবা ও বীমা দাবি পরিশোধ করে ইতোমধ্যেই আমরা গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছি।

[৬] তিনি আরো বলেন, জেনিথ ইসলামী লাইফ গ্রাহক আস্থা অর্জনে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। অনলাইন প্রিমিয়াম পেমেন্ট সিস্টেম, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রিমিয়াম আদায়, বাংলায় ওয়েবসাইট ও অ্যাপস তৈরী করে পলিসি সংক্রান্ত সকল তথ্য গ্রাহকের নিকট সহজবোধ্য করা, দ্রুত মৃত্যুদাবি পরিশোধ, নিয়মিত এসবি প্রদান, মেয়াদোত্তর দাবি পরিশোধ করা হচ্ছে।

[৭] তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন পরিকল্প গ্রহণ করা হচ্ছে। আমরা ইতোমধ্যেই ১৯ কোটি টাকার অধিক বীমা দাবি পরিশোধ করেছি। চতুর্থ প্রজন্মের কোম্পানি হিসেবে এটি একটি মাইলফলক। আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে আমরা সক্ষম: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বাংলাদেশে প্রবেশের ৭ বছর মিয়ানমারে কবে ফিরবে রোহিঙ্গারা

#

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় শাড়ি জব্দ

#

কুমিল্লায় অযত্নে-অবহেলায় পড়ে আছে সাহেব বাড়ি

#

কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে: ডিএমপি কমিশনার

#

ব্রাহ্মণপাড়ায় ভাঙা সেতু দিয়ে পারাপার, ভোগান্তিতে স্থানীয়রা

#

❝শিক্ষার সকল স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলককরণ❞ শীর্ষক মতবিনিময় সভা

#

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পর স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

#

জমি লিখে না দেওয়ায় শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম

#

রাজধানীর বিভিন্ন জায়গায় জামায়াতের মিছিল ও পিকেটিং

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied