ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য উদ্বোধন

Megna Tv

২০ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ফেনী শহরের মিজান রোডে আল্লাহু ও মোহাম্মদ নামে ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন।

ফেনী শহরের মিজান রোডে আল্লাহু ও মোহাম্মদ নামে ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে সুসজ্জিত দৃষ্টিনন্দন ও আধুনিক ভাস্কর্যটির উদ্ধোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী হাজারী।

উদ্বোধনকালে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কওমি মাদ্রাসাকে একটি উচ্চতর ডিগ্রি দেওয়ার মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। যার কারণে প্রধানমন্ত্রীকে আপনারা কওমের জননী হিসেবে উপাধি দিয়েছেন। প্রধানমন্ত্রী ধর্মভীরু বলে আজকে সারা বাংলাদেশের মধ্যে ৫৬০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এটা পৃথিবীর কোথাও সম্ভব কিনা আমি জানি না।’

এ সময় নিজাম হাজারী আরও বলেন, ‘অতীতে যত জঙ্গি ধরা পড়েছে তাতে দেখা গেছে তাদের সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মাদ্রাসা ছাত্র অথবা ইমাম-মোয়াজ্জেম কেউ এগুলোর সঙ্গে সম্পৃক্ততা নয়।

এ সময় ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ উল হাসান, হেফাজতে ইসলামের ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফেনী পৌরসভার অর্থায়নে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ উল হাসান।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied