সুরমা নদীর পানি বাড়ছে

Megna Tv

১৯ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
বাড়ছে সুরমা নদীর পানি।

সিলেটে কয়েকদিনের বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সোমবার (২৮ আগস্ট) সকাল টা থেকে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বন্যার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)

পাউবো সূত্রে জানা যায়, সিলেটে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যে কারণে নদীতে পানি বেড়েছে। এর মধ্যে গত ২৮ আগস্ট সকাল থেকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার। সেখানে গত ২৭ আগস্ট সন্ধ্যা ৬টায় ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। গতকাল সকাল ৬টায় নদীর ওই পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১২ দশমিক ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বেলা ৩টায় কিছুটা কমে ১২ দশমিক ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তবে নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার নিচে রয়েছে। সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। গত ২৭ আগস্ট সন্ধ্যা ৬টায় ওই পয়েন্টে পানি দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সকাল ৬টায় কিছুটা বেড়ে দশমিক ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। বেলা ৩টায় পানি আরও কিছুটা বাড়ে। তখন পানির উচ্চতা ছিল দশমিক ৮৩ সেন্টিমিটার।

ছাড়া কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টেও পানি বেড়েছে। নদীর ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য সেন্টিমিটার। গত ২৭ আগস্ট সন্ধ্যা ৬টায় পানি ১২ দশমিক শূন্য সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ বেলা ৩টায় ওই পয়েন্টে পানি বেড়ে ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা দশমিক ৪৫ সেন্টিমিটার। সেখানে আজ দুপুরে দশমিক ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

লুভা নদীর লুভাছড়া পয়েন্টে গত ২৭ আগস্ট সন্ধ্যায় ১২ দশমিক ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও গতকাল দুপুরে তা বেড়ে ১৩ দশমিক ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সারি নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে গতকাল বেলা ৩টায় পানি বেড়ে ১১ দশমিক ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেট পাউবোর প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই। তিনি বলেন, মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি কমবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

Link copied