৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো সিরিয়া-লেবানন

Megna Tv

৯ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো সিরিয়া-লেবানন

ভূমিকম্পে কেঁপে উঠলো সিরিয়া এবং লেবানন। স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) রাতে সিরিয়ার মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় প্রতিবেশী লেবাননেও ভূমিকম্প অনুভূত হয়েছে। দুদেশের সরকারি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

বেইরুত এবং দামেস্কে এএফপির সাংবাদিকরাও ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় ভূমিকম্প কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদের বরাত দিয়ে সানা নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে সিরিয়ার হামা শহরের পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে বেইরুত এবং অন্যান্য এলাকা ভূমিকম্প আঘাত হেনেছে।এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক এবং সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়।

দামেস্কের তথ্য অনুযায়ী, সিরিয়ায় সরকার-নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। এছাড়া দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়।

সোমবার সিরিয়ার তুর্কিশ-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে ভূমিকম্পের সময় অনেক বাসিন্দায় ভয়ে-আতঙ্কে নিজেদের বাড়ি-ঘর থেকে বেরিয়ে আসেন।গত বছর দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের কারণে ওই এলাকার মানুষ এখনও আতঙ্কিত। দামেস্কের বাসিন্দা রোবা জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পের সময় গত বছরের ভূমিকম্পের সময়কার ভয়াবহ স্মৃতির কথা মনে পড়েছে।


এনপি/আশিক

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাকবিতণ্ডায় জড়ালেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী

#

শান্তির ‘আভাস’ দেখছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫

#

দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

#

মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ বের হবে না, ইরানের কড়া হুঁশিয়ারি

#

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ

#

এফ - ১৬ বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

#

বাংলাদেশের প্রতি ‘পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ আইএমএফ

#

অখ্যাত ব্যাটারের বিশ্ব রেকর্ড

সর্বশেষ

Link copied