মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ বের হবে না, ইরানের কড়া হুঁশিয়ারি

Megna Tv

২৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ বের হবে না, ইরানের কড়া হুঁশিয়ারি

ইসরায়েল-ইরান সংঘাতে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

মঙ্গলবার (১০ মার্চ) দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, হামলা না থামলে মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও বিশ্বের কোথাও যাবে না। এককথায় এ অঞ্চল থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না।

তেহরানের এই হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জ্বালানি সরবরাহে বাধা দিলে ইরানকে এমন এক ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, যা থেকে পুনরুদ্ধার করা তাদের পক্ষে আর সম্ভব হবে না।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে।

ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি করেছে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, তার নির্ধারিত চার সপ্তাহের সময়সীমার অনেক আগেই এই সংঘাত শেষ হবে। তবে এই যুদ্ধে 'বিজয়' বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, তা তিনি স্পষ্ট করেননি।

এদিকে চলমান যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল ইতোমধ্যে চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট এর আগে যুদ্ধ ‘শিগগির’ শেষ হবে বলে মন্তব্য করেছিলেন। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারাই ‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ’ করবে।

প্রসঙ্গত, ইরানের নতুন নেতৃত্ব এবং ওয়াশিংটনের অনমনীয় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার মুখে। একদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীসহ পুরো অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতিকে অচল করার বার্তা দিচ্ছে, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।

দুই শক্তির এই অনড় অবস্থানে বিশ্বজুড়ে এখন তেলের বাজার ও নিরাপত্তার প্রশ্নে চরম উদ্বেগ বিরাজ করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied