ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫

Megna Tv

১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি সংগ্রহ

সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত হয়েছেন ১২৫ জন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানে চালানো ব্যাপক ক্লিয়ারেন্স অভিযানে ভারত–সমর্থিত ৯২ বন্দুকধারী নিহত হয়েছেন। একই সঙ্গে অভিযানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য প্রাণ হারিয়েছেন। বন্দুকধারীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও শ্রমিকরাও ছিলেন। খবর জিও নিউজের।

আইএসপিআর জানায়, শনিবার (৩১ জানুয়ারি) কুয়েটা, মাস্তং, নুশকি, দলবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ একাধিক জেলায় সমন্বিত হামলা চালায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠী। হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের উন্নয়ন কার্যক্রম ও স্বাভাবিক জীবন ব্যাহত করা। নিহত বন্দুকধারীদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল।
 
সামরিক বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে হামলাগুলো পাকিস্তানের বাইরে থেকে পরিকল্পিত ও পরিচালিত হয়েছে এবং বন্দুকধারী নেতারা সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান প্রায় শেষ পর্যায়ে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি দাবি করেন, হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে এবং দায়ীদের আন্তর্জাতিক পরিসরে উন্মোচন করা হবে। এদিকে নিরাপত্তাজনিত কারণে পাঞ্জাব থেকে বেলুচিস্তানের সব সড়কপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied