নৃত্যের তালে প্রত্যয়ের ‘অন্তর মম বিকশিত করো’

Megna Tv

৪ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত নৃত্য সন্ধ্যা।

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অন্তর মম বিকশিত করো’ শিরোনামে প্রত্যয়ের নৃত্য বিভাগের তিনজন শিশু শিল্পীর একক নৃত্য সন্ধ্যা।

শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে ‘অন্তর মম বিকশিত করো’ অনুষ্ঠানের ৩য় পর্বে একক নৃত্য পরিবেশন করেন শ্রেয়া বড়ুয়া, মন্দিরা সর্দার ও স্নেহা বড়ুয়া।

প্রত্যয়ের সিনিয়র সদস্য শিবু মল্লিকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, ছালেহ আহম্মদ-হাছান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু, প্রত্যয়ের সমন্বয়ক এমরান হোসেন রাসেল, নৃত্যশিল্পী মৌমিতা আচার্য্য, প্রত্যয়ের নৃত্য বিভাগের শিক্ষক হৈমন্তী দে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ে বেশি চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যই এই আয়োজন। প্রত্যয় দীর্ঘ ১৪ বছর ধরে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারই ধারাবাহিকতায় ‘অন্তর মম বিকশিত করো’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান।

সাংবাদিক আবদুল হাকিম রানা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য নিজস্ব সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখা যায়।

ডা. শাখাওয়াত হোসেন হিরু বলেন, বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব সরকার। মুক্তিযুদ্ধের সপক্ষের বর্তমান সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, শাস্ত্রীয় নৃত্য কেবল ব্যাকরণ নয়- এটি একটি বিস্তৃত পরিপূর্ণ শিল্পমাধ্যম, যা সৌন্দর্য ও শক্তির সুপ্রকাশ ঘটায়। নৃত্য একপ্রকার ধ্যান এবং প্রার্থনা- যা আমাদের মনকে শান্ত রাখে। কঠোর অধ্যবসায় ও সাধনার মাধ্যমে একজন শিল্পী নিজেকে নৃত্য পরিবেশনার উপযোগী করে গড়ে তোলেন।

অনুষ্ঠানে তিনজন ক্ষুদে নৃত্য শিল্পী পাশাপাশি একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন আদিবা খানম গল্প, জাফরিন ফেরদৌস রিহা, আদৃতা দাশ, মিষ্টু বড়ুয়া, রাজন্যা দাশ, প্রীতি পাল, অদিতি সর্দার, শ্রেয়া দাশ। তাদের দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এবার অফিস-বাসার এসি খুলে নিলেন বাহুবল থানার ওসি

#

নগদহাট ৬ষ্ঠ বর্ষে পর্দাপন: প্রযুক্তি ও ই-কমার্সে আসছে নতুন দিগন্ত

#

গাইবান্ধায় ধানক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

#

শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

#

পটুয়াখালীতে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

#

এমপক্স ভাইরাস রোধে শাহ আমানত বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’

#

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আটক ৩

#

অবৈধ ক্লিনিক বন্ধ না করলে ‘অ্যাকশনে’ যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

#

'যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক' আলোচনা সভা

#

দেশ ডিজিটাল না হলে ফেসবুকে মিলিয়ন ফলোয়ার পেতাম না : ব্যারিস্টার সুমন

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied