এবার অফিস-বাসার এসি খুলে নিলেন বাহুবল থানার ওসি

Megna Tv

১৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসি থানায় লাগানো এসি খুলে নিয়ে গেছেন।

বদলির পর হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খান থানায় লাগানো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুলে নিয়ে গেছেন।

গত আগস্ট পুলিশ সুপার এস এম মুরাদ আলি স্বাক্ষরিত এক আদেশে ওসি রাকিবুল ইসলাম খানকে প্রথমে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে মাধবপুর থানায় বদলি করা হয়।

বদলীর সঙ্গে সঙ্গেই তিনি হবিগঞ্জ- আসনের এমপি দেওয়ান শাহনেওয়াজ গাজী এমপির সরকারি অনুদানের টাকায় বরাদ্দ দেওয়া বাহুবল মডেল থানায় লাগানো এসিটি খুলে নিয়ে যান ওসি রাকিবুল ইসলাম খান।

বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানায় যোগদান করা নতুন ওসি মশিউর রহমান বলেন, আমি সবেমাত্র থানায় যোগদান করেছি। যোগদানের পর অফিসে এবং বাসায় কোনো এসি পাইনি। সরকারি অনুদানে কোনো এসি ছিল কিনা তাও আমার জানা নেই।

ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জ- আসনের এমপি দেওয়ান শাহনেওয়াজ গাজী উল্টো প্রশ্ন ছুড়ে বলেন, আমি সরকারি বরাদ্দকৃত এসি আমি অফিসের জন্য দিয়েছি। কিন্তু সাবেক ওসি তা খুলে নেবে কেন?

গতকাল মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এক অনুষ্ঠান শেষে ইউএনও অফিসে চা চক্রের এক পর্যায়ে বিষয়টি এমপির নজরে দিলে তিনি এসি খুলে নেওয়ার ঘটনা শুনে রাগান্বিত হন এবং রাকিবুলের প্রতি ভৎর্সনা করেন।

সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক এম রশিদ আহমেদ, যুবলীগের জাবেদ, নুরুল ইসলাম নুর নতুন ওসি মশিউর রহমান।

ব্যাপারে জানতে চাইলে এসি খুলে নেওয়া সাবেক ওসি রাকিবুল ইসলাম খান বলেন, অফিসে কোনো এসি ছিল না এবং বাসারটা ছিল আমার নিজের।

অথচ থানার ওসির অফিসকক্ষে এসি লাগানোর ছবি স্পষ্ট দেখা যাচ্ছে এবং খুলে নেওয়ারও আলামত বিদ্যমান রয়েছে। কিন্তু তিনি অস্বীকার করলেন কেন? নিয়ে সৃষ্টি হয়েছে সমালোচনা।

থানায় কর্মরত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অফিসে এসি তো ছিল।

বিষয়ে জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন।

এর আগে টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামের বদলি হওয়ায় থানায় লাগানো এসি, টেলিভিশন, আইপিএস সোফা খুলে নিয়ে যায়।

গত ২৫ আগস্ট থানার জিনিসপত্রগুলো ওসির কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ মারুফ হাসান খান অভ্র

#

কোটা সংস্কারের দাবিতে যশোর-চৌগাছা সড়কে বাংলা ব্লকেড

#

শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা

#

দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

#

পদত্যাগের দাবি ওঠার পর সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

#

আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

#

কুমিল্লায় বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ারস কাউন্সিলে ভবিষ্যত পরিকল্পনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

ইউনূস সরকারকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ

#

বদলী আদেশের পরও অফিস করছেন সিলেটের জনস্বাস্থ্য প্রকৌশলী

#

চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied