ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আটক ৩

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মাঠে অবস্থান পুলিশের


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের আটক ৩ ।  আজ( ১২ আগস্ট ২৩), শনিবার বিকেলে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় বিবাদমান দুই গ্রুপ পৃথক কর্মসূচি পালনকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

জানা যায়, গত ১০ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকেই বিএনপির একাংশের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ জানাতে থাকে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার বিকেলে নব গঠিত কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ পৌর এলাকার শেখ হাসিনা সড়ক সেতু এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের করে। অপরদিকে একই সময়ে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউজ রোডে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে।

আনন্দ র্যালি বের হওয়ার পর উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রায় আধ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ৩ জনকে আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিকেলে এক পক্ষ আনন্দ র্যালি বের করে এবং র্যালি কোকোর জন্মদিন পালনের কথা বললেও মূলত আনন্দ মিছিলকে প্রতিহত করার জন্য মাঠে নামে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ৫৪ লাখ টাকার মাদকদ্রব্য আটক

#

অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা জনতার

#

জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো: সাবেক মেয়র সাক্কু

#

ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে সাইবার আইনে মামলার আবেদন

#

সুন্দরগঞ্জে ক্লাস বন্ধ করে জাতীয় পার্টির সম্মেলনে স্কুল শিক্ষার্থ!

#

নেত্রকোনা ডায়াবেটিস সমিতি এর নতুন এডহক কমিটি গঠন

#

নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী

#

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

#

আজ জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

#

কুমিল্লায় ব্লাড লাইফ সেচ্ছায় রক্তদান সংগঠনটির আত্মপ্রকাশ

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied