ঢাবিতে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি ৩ নির্দেশনা

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্তৃপক্ষ। এতে চূড়ান্ত বিষয় মনোনয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে তিন জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। 

ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বর্তমানে তাদের চূড়ান্ত বিষয় (Final Subject) অনলাইনে দেখতে পাচ্ছে এবং হল মনোনয়ন কার্যক্রম চলমান রয়েছে।

আরও বলা হয়েছে, হল মনোনয়ন কার্যক্রম অতি স্বল্প সময়ের মধ্যে (প্রায় এক থেকে দুই দিনের মধ্যে) সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই 

সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশনার জন্য ঢাবির ভর্তি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে ঢাবির বিশেষ বিজ্ঞপ্তিতে।শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়, বিভাগ বা ইনস্টিটিউট এবং হলের ভর্তি ফি অনলাইনে প্রদানের কার্যক্রম শুরু করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied