রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

Megna Tv

১৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।বিদ্যুৎ বিভাগের দাবি, রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি। আর ইউএনও বলছেন, কেন্দ্রসচিবের ভুল ছিল।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিদ্যুৎ ছিল না। এর মধ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে কোনো উপায় না পেয়ে মোমবাতির আলোয় কেন্দ্রটির ১৭টি কক্ষে ৮৫৪ শিক্ষার্থী পরীক্ষা দেয়। 

পরীক্ষার আগেই বিদ্যুৎ অফিসে বারবার বিষয়টি জানানোর পরেও সমাধান হয়নি বলে দাবি করেছেন 
কেন্দ্রটির সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম। 
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান সংবাদমাধ্যমকে জানান, বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত ছিল ওই কেন্দ্রটি। রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে পারেননি তারা।  এদিকে, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ সংবাদমাধ্যমকে জানান, কেন্দ্রসচিব তাকে বিষয়টি আগে জানাননি। এখানে কেন্দ্রসচিবের ভুল ছিল। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

#

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

#

জবি শিক্ষার্থীদের বাস সংস্কারে স্বস্তি, উদ্যোগ কুসিক প্রশাসকের

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

Link copied