গ্রীন লাইনের চলন্ত বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন যাত্রীরা

Megna Tv

২২ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত একটি এসি বাসে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে।

বরিশালের গৌরনদীর কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটে। গ্রিন লাইন পরিবহনের বাসটিতে ১৫-১৬ জন যাত্রী ছিলেন। ঘটনা আঁচ করতে পেরে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাই। আগুন লাগার অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পরার আগেই বাসের কর্মচারী যাত্রীরা বাস থেকে নেমে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরনদী থানার ওসি গোলাম রসুল বলেন, ‘বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied