সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনাটি ছিল সাজানো নাটক : মির্জা ফখরুল

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনা আওয়ামী লীগের একটি সাজানো নাটক ছিল বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, যে সরকার পতিত হয়েছে তাদের শাসকগোষ্ঠী বিভিন্ন নাটক সাজিয়ে এগুলো প্রচার করেছে। কয়েকদিন আগে বালিয়াডাঙ্গা দিয়ে ৩০০-৪০০ মানুষ চলে যাচ্ছে। তারা একসঙ্গে জড়ো হয়েছিল। প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে এসব মানুষ বলেছে যে, এটা ছিল একটি স্টেজ ড্রামা ও নাটক।

মির্জা ফখরুল আরও বলেন, তারা সবাই একা। তাদের সঙ্গে স্ত্রী-সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছে যে তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক ছিল। ওপারে (ভারতে) ধারণা দেওয়া যে, তারা এখানে নির্যাতনের শিকার হচ্ছেন।

হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, আমাদের দলের নেতাকর্মীরা এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলায় জেলায় ছুটে বেরিয়েছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায়, এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত, তাহলে আমি ডিসি-এসপিকে বলেছি আপনারা ব্যবস্থা নেবেন। আমাদের দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে আমাদের এখানে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনারা দায়িত্বশীল নাগরিক হিসেবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন আপনাদের ব্যবহার করতে না পারে।মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের মাধ্যমে সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের অনুরোধ করবো আপনার গুজবে কান দেবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি।


NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied