সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

Megna Tv

২৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
দুই শ্রমিকের মৃত্যু।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে মাহাবুব শাহিন নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর এক শ্রমিক। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ওই দুই শ্রমিক হলেন কুড়িগ্রামের বদরগঞ্জ উপজেলার মোস্তাকপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শাহিন আলম (২৭) একই জেলার রাজার হাট উপজেলার নাজিম খান গ্রামের মাহবুব রহমান (৩২) আহত ব্যক্তি হলেন মহসিন মিয়া (৩৫) তারা সবাই সফিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন

ফায়ার সার্ভিস স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল আলমের ছয়তলা ভবনের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ খুলতে যান নির্মাণশ্রমিকরা। প্রথমে একজন ভেতরে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ওই শ্রমিককে বাঁচাতে গেলে অপরজনও জ্ঞান হারালে আরও একজন নামেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় মহসিনকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘নির্মাণাধীন ট্যাংকের বাঁশ খুলতে গিয়ে তিন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঢাকার লক্কড়-ঝক্কড় গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে : কাদের

#

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: শাহজালালে আরও ৩৮ ফ্লাইট বাতিল

#

গাজীপুরে চাকরির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি

#

বিজয় দিবসে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে বিনা টিকেটে ভ্রমণের সুযোগ

#

কেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করা উচিত

#

কুমিল্লা রোটারী ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন

#

সুন্দরবন এলাকায় জমকালো ফুটবল ম্যাচ

#

পুলিশ দেখে দৌঁড়ে পালাল জামায়াতের ৮ নেতা

#

আমিরসহ জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

#

কীর্তন শেখানোর নাম করে নাবালিকাকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied