রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

Megna Tv

১৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
অভিযুক্ত দের দ্বারা হাসপাতালে নেওয়ার সিসিটিভি ফুটেজ

রাজধানীর কাফরুলে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ চৌধুরী রাফি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢামেক হাসপাতালটির নিবির পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়।


রাজধানীর কাফরুলে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ চৌধুরী রাফি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢামেক হাসপাতালটির নিবির পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়।

রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা নুর হোসেন চৌধুরী। তিনি জানান, ঘটনার দিন রাফিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১০ জুন তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা গেছে।


গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
 
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকে। পরে ইট নিক্ষেপ করা তরুণরাই রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যান।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

#

ঢাকায় ২৪ টি থানায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

#

চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায়: ফরিদা আখতার

#

রাজাকাররা গ্রেপ্তার হওয়ার পরে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন: শামীম কায়সার

#

হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

#

শহীদদের স্বপ্ন পূরণে আমাদের রাষ্ট্র পুনর্গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী

#

ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন জেলেনস্কি

#

আজ বিশ্ব মানবাধিকার দিবস

#

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সরব নাসীরুদ্দীন পাটওয়ারী

#

রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

Link copied