সংসদ নির্বাচনে কোন দল কত ভোট পেল?

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১১টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। দলটি ৩ কোটি ৭৪ লাখের বেশি ভোট পেয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা দল জামায়াতে ইসলামী ২ কোটি ৩৮ লাখের বেশি ভোট পেয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝুঁড়িতে গেছে ২২ লাখের বেশি ভোট। বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত বিস্তারিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থীরা মোট ৩ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার ৯৯৪ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৪৯.৯৭ শতাংশ। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর প্রার্থীরা পেয়েছেন ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ২৫৯ ভোট। দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রাপ্ত ভোটের ব্যবধান দাঁড়িয়েছে এক কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫, যার হার ৩১.৭৬ শতাংশ।

এ ছাড়া ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী মোট ৪৩ লাখ ৩৯ হাজার ৮৩৪ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৫.৭৯ শতাংশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২২ লাখ ৮৬ হাজার ৭৯৫ ভোট (৩.০৫%) পেয়ে আলোচনায় এসেছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০ লাখ ২৩ হাজার ৯৬৬ ভোট এবং বাংলাদেশ খেলাফত মজলিস ১৫ লাখ ৬৪ হাজার ৯২৪ ভোট পেয়েছে।

বিগত তিনটি নির্বাচনে বিরোধী দলের আসন দখল করে রাখা জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবার চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

১৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও দলটি ভোট পেয়েছে মাত্র ৬ লাখ ৬৯ হাজার ৮২টি (০.৮৯%)। এ ছাড়া গণ অধিকার পরিষদ প্রায় ২ লাখ ৪৪ হাজার এবং এবি পার্টি ২ লাখ ১০ হাজার ভোট পেয়েছে। পাশাপাশি ১০ হাজার থেকে ৫০ হাজারের ঘরে ভোট পেয়েছে ১২টি দল। এর মধ্যে নতুন নিবন্ধন পাওয়া জনতার দল ৩৭ হাজার ৪০১ ভোট এবং বাসদ (মার্ক্সবাদী) পেয়েছে ১৩ হাজার ২৩৫ ভোট। নির্বাচনে অনেকে ১ হাজার থেকে ১০ হাজার ভোটের বৃত্তে আটকে ছিলেন।

প্রভাবশালী নেতা মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য পেয়েছে ৬ হাজার ৮৯৯ ভোট। অনশন করে নিবন্ধন পাওয়া তারেকের আমজনতার দল সারা দেশে পেয়েছে ৬ হাজার ২০৯ ভোট। আর ড. কামাল হোসেনের প্রতিষ্ঠিত গণফোরাম পেয়েছে মাত্র ৫ হাজার ৬৬ ভোট।

এ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া ৫টি দল সারা দেশে ১ হাজার ভোটও সংগ্রহ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ সমঅধিকার পার্টি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রওনা হয়েছেন তারেক রহমান, অপেক্ষায় ময়মনসিংহবাসী

#

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

#

বুয়েটের আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

#

ব্যক্তি-পর্যায়ে কাউকে হেনস্তা না করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

#

এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

#

ওসমান হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন: জামায়াত আমির

#

শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

#

ত্রাণ সংগ্রহে বিএনপির ৮ সদস্যের কমিটি, বিকালে সংবাদ সম্মেলন

#

মনোহরগঞ্জ বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

#

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আ. লীগ

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied