শ্রীমঙ্গলে হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

Megna Tv

১৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পর্যটকের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্ট থেকে বেড়াতে আসা অজ্ঞাত এক (৪৮ বছর) পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) উপজেলার ডলুবাড়ি এলাকার লেমন গার্ডেন রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিসোর্ট কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানা সূত্রে জানায়, গত ২৫ আগস্ট সকালে চাঁদপুর জেলার শাহারাস্তি থানার খাসের বাড়ি এলাকার পরিচয় দিয়ে নুরুল আমিন রাব্বি তার সঙ্গে আরও তিনজন লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাসের নম্বর রুমটি ভাড়া নেন। রোববার চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা রিসিপসনে না আসায় রিসোর্টের স্টাফর সহিদুল ইসলাম দুপুরে তাদের চেক আউটের কথা বলতে রুমে যান। গিয়ে রুমটি তালাবদ্ধ অবস্থায় দেখে সন্দেহ হলে ডাকাডাকির একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা খুলে রুম থেকে এক ব্যক্তির মরদেহ দেখতে পায়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, নুরুল আমিন রাব্বি তার সঙ্গে থাকা অজ্ঞাত জন শনিবার আনুমানিক রাত ১০টার থেকে রোববার সকাল ৬টার মধ্যে যে কোনো সময় লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে রুম তালা দিয়ে অপর জন পর্যটক পালিয়ে যায় বলে ধারণা করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেছেন, বিস্তারিত পরে জানানো যাবে। তদন্ত চলছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied