রূপসী বাংলা কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব উদযাপিত

Megna Tv

১৭ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
রূপসী বাংলা কলেজ

রূপসী বাংলা কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব উদযাপিত

ইবনুল হাসান রায়হান - কুমিল্লা জেলা প্রতিনিধি

বাংলার চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে পুনরুজ্জীবিত করতে রূপসী বাংলা কলেজে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য পিঠা উৎসব। বুধবার সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। উৎসবজুড়ে ছিল বাহারি পিঠার সমারোহ, আনন্দঘন পরিবেশ।

রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ ইয়াছিনুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুক আলতাফ চৌধুরী, রূপসী বাংলা সমবায় সমিতির সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূইয়া।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. নূরুন্নবী আলম বলেন, বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হলো পিঠা। এই উৎসব কেবলমাত্র খাবারের আয়োজন নয়, এটি আমাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকার অনন্য উপলক্ষ। নতুন প্রজন্মের মধ্যে আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি মাসুক আলতাফ চৌধুরী বলেন, “পিঠা উৎসবের মতো আয়োজনগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্যকে শহুরে জীবনে পুনরুজ্জীবিত করে। এটি বাঙালির রুচি, স্বাদ ও সংস্কৃতির অনন্য বহিঃপ্রকাশ।

কলেজ অধ্যক্ষ ইয়াছিনুর রহমান বলেন, লেখাপড়ার একঘেয়েমি দূর করার জন্য সহশিক্ষা কার্যক্রম প্রয়োজন, এই আয়োজন শুধু উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্যকে সংরক্ষণের একটি প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা এই ধরনের আয়োজন অব্যাহত রাখব।

উৎসবে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করেন। প্রদর্শনীতে চিতই, ভাপা, পাটিসাপটা, দুধচিতই, নকশি পিঠা, নারিকেল পুলি, মালপোয়া, মুগ পিঠা, খেজুরের গুড়ের পিঠাসহ নানা ধরনের সুস্বাদু পিঠার সম্ভার ছিল। শিক্ষার্থীরা দলে দলে তাদের স্টল সাজিয়ে উৎসবে নতুন মাত্রা যোগ করে।

এই সময় অতিথিরা বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে পিঠার স্বাদ গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পরিশ্রমের প্রশংসা করেন। উৎসবে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিনটি পিঠা প্রস্তুতকারীদের অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied