মেয়েকে কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিলেন বাবা

Megna Tv

২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি: সংগৃহিত

কুমিল্লা সদর দক্ষিণে কথা না শোনায় মারিয়া সুলতানা () নামে এক শিশুকে কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিয়েছেন পাষণ্ড বাবা। ঘটনায় অভিযুক্ত তাজুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জোড়কানন পূর্ব ইউনিয়নের নির্ভয়পুর আদর্শ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়

তিনি জানান, বিকেলে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার নির্ভয়পুর গ্রামে পুলিশ পাঠানো হয়। সেখানে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত তাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশের গ্রাম আকাশীবাগান থেকে মাটিচাপা দেওয়া মারিয়াকে উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম পুলিশকে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে একমাত্র সন্তান মারিয়াসহ ধানের জমিতে কৃষিকাজ করতে যান। একপর্যায়ে মেয়েকে একটি কাজের কথা বলেন তিনি। সে কথা না শুনায় রাগান্বিত হয়ে হাতে থাকা দা দিয়ে কোপ দিলে মারিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে দ্রুত সময়ের মধ্যে মেয়েকে নিয়ে বাবা পূর্ব জোড়কানন ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার আকাশীবাগান গ্রামে মাটিচাপা দিয়ে বাড়িতে গিয়ে নিখোঁজের প্রচার চালান। ঘটনার আসল তথ্যটি তাজুল তার ভাইকে জানালে ভাইয়ের মাধ্যমে এলাকার সবার কাছে জানাজানি হয়।

সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আটককৃত তাজুল ইসলাম নিহত মারিয়ার মরদেহ সদর দক্ষিণ থানায় পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্ত তাজুলকে আদালতে হাজির করা হবে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied