ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে শেষ হল ফেস অফ নগদহাট অরিয়েন্টেশন প্রোগ্রাম

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
অতিথি

গত ১৮ নভেম্বর, ২০২৩ ইং তারিখ, রোজ শনিবার,  ঢাকার কল্যাণপুরের নগদহাট বাংলাদেশ লিমিটেডের প্রাধান কার্যলয় এক  উৎসবমুখর পরিবেশে "ফেইস অফ নগদহাট" র অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।   দেশের বিভিন্ন অঞ্চল থেকে ‘ফেইস অফ নগদহাট’ পজিশনে নিয়োগপ্রাপ্ত ১৪০ জন ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথিরা  ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এই অরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

নগদহাট বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার জনাব মাজহারুল ইসলামের   সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন  নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং জাতীয় যুব কাউন্সিলের প্রেসিডেন্ট  জনাব মাসুদ আলম। প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের  সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসরাফিল মোল্লা। প্রোগ্রামে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের উপ  ব্যবস্থাপনা পরিচালক জনাব কারিমুল মাওলা শামীম।

‘ফেইস অফ নগদহাট’ পজিশনে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথিদের জন্য প্রতিষ্ঠানের ডাইনিং হলে এক বুফে লাঞ্চের আয়োজন করা হয়। সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে বুফে লাঞ্চে অংশগ্রহণ করে পরিতৃপ্তির সাথে খাবার গ্রহণ করেন। মধ্যাহ্নভোজনের পর অনুষ্ঠানের ডিসকাশন ও ট্রেনিং সেশন শুরু হয়। পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে এই সেশনের সূচনা হয়।  পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন হাফেজ ক্বারী মোহাম্মদ এনায়েতুল্লাহ। অনুষ্ঠানে  অথ্যবহুল বিজনেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন নগদহাটের উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব কারিমুল মাওলা শামীম। নগদহাটের প্রশাসন বিভাগের পরিচালক এম এ এহছান মাহাতাব ফারাহী তার সুদীর্ঘ প্রশিক্ষণ বিষয়ক বক্তব্যে বিক্রয় বৃদ্ধি  এবং বিপণন কার্যক্রমে গতিশীলতা আনায়নের  বিষয়ে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন। জনাব এম এ এহছান মাহাতাব ফারাহী গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিপণন প্রক্রিয়া অধিকতর ফলপ্রসূ করার কৌশল নিয়ে সহজবোধ্য ভাষায় আলোচনা করেন। অনুষ্ঠানে টিম লিডারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক জনাব সুজিত কুমার সাহা, ব্যবস্থাপক জনাব হামিদুল হক, সহকারী ব্যবস্থাপক  জনাব সেলিম হোসেন, সহকারী ব্যবস্থাপক জনাব ওহিদুল ইসলাম শিপন, এরিয়া ব্যবস্থাপক জনাব সাইফুল ইসলাম শুভ, এবং এরিয়া ব্যবস্থাপক জনাব মাজেদুল হক। টিম লিডারদের বক্তব্য শেষ হওয়ার পর আমন্ত্রিত সবাইকে বৈকালিক নাশতা দিয়ে আপ্যায়ন করা হয়। মাগরিব নামাজের বিরতির পর অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বক্তব্য রাখেন। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied