বিনা পয়সায় ভোট দেবেন,পাঁচ বছর বিনা পয়সায় সার্ভিস দেবো: হাসনাত আব্দুল্লাহ

Megna Tv

২০ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনারা বিনা পয়সায় ভোট দেবেন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সার্ভিস দেব। 

​শুক্রবার সকালে দেবিদ্বারে দ্বিতীয় দিনের নির্বাচনি পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

আমাদের লক্ষ্য একটি ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। আমরা এমন কোনো নেতা পাশে রাখব না, যে ইনসাফের কথা বলে মানুষের টাকা আত্মসাৎ করবে।

রাজনীতিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে হবে। রাজনীতি যদি ব্যয়বহুল ও বিলাসিতার বিষয়ে পরিণত হয়, তাহলে তা ব্যাংক ডাকাত, লুটেরা ও দুর্নীতিবাজদের দখলে চলে যাবে।

​রাজনীতিতে বিদ্যমান ‘ভিআইপি কালচার’ নিয়েও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আয়োজকদের প্রতি অনুরোধ, আপনারা নেতাদের ঘিরে রেখে কৃত্রিম বলয় তৈরি করবেন না। নেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেললে তিনি নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েন। এতে রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে যায়।’

​​তিনি আরও বলেন, ‘রাজনীতিতে যেন শুধু শিক্ষিত ও সজ্জন ব্যক্তিরাই আসে। ব্যাংক ডাকাতেরা রাজনীতিতে আসে তাদের অবৈধ সম্পদ রক্ষা করতে এবং ট্যাক্স ফ্রি গাড়ি-বাড়ি সুবিধা নিতে। রাজনীতি যেন কোনোভাবেই বিনিয়োগের ‘রিটার্ন’ পাওয়ার মাধ্যম না হয়, তা ভোটারদেরই নিশ্চিত করতে হবে।’

কেন্দ্র দখল ও হুমকির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ভোট দেওয়া সম্পূর্ণ ভালোবাসার বিষয়, এখানে জোরজবরদস্তির কোনো স্থান নেই।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সমর্থক।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

#

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতার পদত্যাগ

#

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে : তারেক রহমান

#

ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

#

ধানের শীষ যার কুসিকের কাউন্সিলররা তার- কুমিল্লায় বিএনপির প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

#

ছেলে প্রার্থী শাপলা কলিতে, বাবা মাঠে ধানের শীষে

#

২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

#

কুমিল্লা-১১ আসনে জামায়াত প্রার্থী ডা.তাহের এর মনোনয়নপত্র দাখিল

#

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত : আযম খান

#

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied