পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরাতে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Megna Tv

১৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতির পাশাপাশি বিভিন্ন টিকিট বিক্রি করলেও জনগণ বিএনপির পরিকল্পনার ওপর আস্থা রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তর পর্বে এমন মন্তব্য করেন তিনি।

 
তারেক রহমান বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। কেউ কেউ বিভিন্ন টিকিটও বিলি করেছিল। তবে নির্বাচনে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে, তাতে প্রমাণ হয় মানুষের বিএনপির পরিকল্পনার প্রতি সমর্থন আছে। মানুষ বিএনপিকে বিশ্বাস করে, আস্থা রেখেছেন।
 
এ সময় সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রতিশ্রুতি পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। 
তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। তবে দুর্নীতির টুঁটি চেপে ধরে চেষ্টা করছি জনগণের ট্যাক্সের টাকা দেশের স্বার্থে ব্যবহার করার।
 
পাচার হওয়া টাকা ফেরাতে কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী, ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। উদ্ধারে সংশ্লিষ্ট দেশের সঙ্গে তথ্য বিনিময় বা আইন সহায়তা চুক্তি করা হচ্ছে। সবার সাথে নিবিড়ভাবে কাজ করছে সরকার। 
জনগণের অর্থ ফিরিয়ে আনা মহান দায়িত্ব। এই সরকার জনগণের অর্থ ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।
 
তিনি বলেন, পাচারের সঙ্গে যারা জড়িত তাদের তালিকা করছে সংশ্লিষ্ট দফতর। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের ভিত্তিতে বিচার করতে চায়। আইনগতভাবেই বিচার নিশ্চিত করতে হবে পাচারকারীদের। 
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

#

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি, বক্তব্য দেবেন তারেক রহমান

#

মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

#

হঠাৎ কেন বন্যা, সঠিক তথ্য জানতে দুই জেলায় গণশুনানি হবে

#

নেত্রকোনায় প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লি.এর বিশেষ উন্নয়ন সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

#

আন্তর্জাতিক অঙ্গনে আড়াল করার চেষ্টা ছিল বলে দাবি রাষ্ট্রপতির

#

জ্বালানি তেলের দাম কমতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

#

নাঙ্গলকোটে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২

#

গাঁজা-অস্ত্র নিয়ে কারাগারে ঢুকছিল সিটি করপোরেশনের ট্রাক

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied