দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

Megna Tv

২১ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানানোর কথা রয়েছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।



Remaining Time 6:29




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপি সরকার গঠন হলে দেশে টেকসই উন্নয়ন করা হবে - মোঃআবুল কালাম

#

কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান) এর উদ্যাগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

#

কুমিল্লা নগরীতে একই স্থানে বিএনপির দুগ্রুপের সমাবেশে উত্তপ্ত পরিস্থিতি, সেনা ও পুলিশ মোতায়েন

#

সাওদা সুমির সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা: জামায়াত আমির

#

ওসমান হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন: জামায়াত আমির

#

সংসদ ভবনে বেগম খালেদা জিয়ার মরদেহ

#

কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

#

নাসিরনগরে সাবেক দুই সংসদ সদস্যসহ ১১৮ জনের নামে মামলা দায়ের

#

দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো : মনিরুল হক চৌধুরী

সর্বশেষ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

Link copied