ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

Megna Tv

২৫ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান ছবি : সংগৃহীত

ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন তিনি। 

এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি, জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

দিকে, কোকোর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied