চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল

Megna Tv

৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগ্রহ

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বাংলাদেশ জামায়তে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হক আপিলেও প্রার্থিতা ফিরে পাননি। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) দ্বৈত নাগরিকতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না।

এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

 আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে। এদিন সকাল ১০টায় তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি হবে।

পরবর্তীতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিনে রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে শুধু শেষ দিনেই (৯ জানুয়ারি) ১৭৬টি আপিল জমা পড়ে। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খালেদা জিয়ার কফিন কাঁধে ‍তুলে নিলেন মিজানুর রহমান আজহারী

#

মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে, আবেগে কিনেছি - সাক্কু

#

১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে

#

নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব: তারেক রহমান

#

জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী

#

৪নং ওয়ার্ড আউশপাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদল এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

#

ওবায়দুল কাদেরের মামলাতে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আবেদন গ্রহণ

#

দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই: তারেক রহমান

#

‘বিএনপি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে পরিণতি ভয়াবহ হবে’

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied