গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন
২৫ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
হাসান মোল্লা
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার ১৫ মিনিটের দিকে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে লাগলে তিনি দৌড়ে পালাবার চেষ্টা করেন। পরে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে আরও দুটি গুলি করে সেগুলো তার শরীরে লাগেনি। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর স্কোয়ার হনসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি করে তার অপারেশন হয়। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।