আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা বিএনপির

Megna Tv

২৬ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংবাদ সম্মেলনে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কিছু বিষয়ে একমত হতে পেরেছি।

এরমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিবের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেদোয়ান আহমেদ। তাকে কুমিল্লা-৭ আসনের জন্য মনোনীত করেছে বিএনপি। ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থন পেয়েছেন ববি হাজ্জাজ। তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান। তবে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। 

এছাড়া পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া নড়াইল-২ এ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকীকে সমর্থন দেবে বিএনপি।

ছেড়ে দেওয়া আসনে বিএনপির কোনো নেতাকর্মী অংশ নিলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না, এমন প্রশ্নের জবাবে মির্জা বিএনপি মহাসচিব বলেন, যারা বিদ্রোহী হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা নগরীতে একই স্থানে বিএনপির দুগ্রুপের সমাবেশে উত্তপ্ত পরিস্থিতি, সেনা ও পুলিশ মোতায়েন

#

বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

#

চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও, এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

#

কুমিল্লার রাজনীতি কোন পথে, সত্যটা তুলে ধরুন- তানিম

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসি ও চার কমিশনার

#

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক বিকেলে

#

বিএনপির নাম বলে যারা চাঁদাবাজি করতে আসবে তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিন : মির্জা ফখরুল

#

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

#

ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে

#

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত চাওয়া আবেদনের শুনানি ২১ অক্টোবর

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied