কুমিল্লায় যোগ দিলেন নতুন পুলিশ সুপার আনিসুজ্জামান

Megna Tv

১৫ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো. আনিসুজ্জামান, পিপিএম। দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগ দিয়েই তিনি সহকর্মীদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন।
পরিচিতি পর্বে নবাগত এসপি বলেন, জনবান্ধব, নিরাপদ ও সেবা-ভিত্তিক কুমিল্লা গড়ে তুলতে আমাদের সবাইকে আন্তরিকতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং পূর্ণ পেশাদারীত্ব দেখাতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।


তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ববোধ, সততা ও মানবিকতার সাথে কাজ করতে হবে। তার নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, সেবাধর্মী ও জনমুখী হবে বলে আশাবাদ জানান সংশ্লিষ্টরা।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
নতুন এসপির আগমনে জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থার আরও উন্নতি হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৪ আগস্ট : উদবাতুল বারী আবু

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার - কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান

Link copied