পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

Megna Tv

৬ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
আহত পুলিশ সদস্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। হামলায় পুলিশসহ চারজন আহত হয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন- কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজিম উদ্দিন, মো. জাকির হোসেন, কনস্টেবল আবু সিদ্দিক গাড়িচালক সাইফুল ইসলাম। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ‘বুধবার বিকেলে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রর সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের হাজী আবুল হাশেম ডিলারের ছেলে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কাজী এমদাদকে আটক করে। সময় আসামির বড় ভাই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে চন্দ্রপুর এলাকায় পৌঁছে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। হামলায় পুলিশসহ চারজন আহত হয়েছে। পরে পুলিশের অপর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছিনতাইকৃত আসামিসহ হামলার ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলা আসামি ছিনতাইয়ের ঘটনা সঠিক। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied