কুমিল্লায় মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Megna Tv

১৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু।

অনুষ্ঠানটি মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন সহ মহানগর যুবদল ও অঙ্গসংগঠনের আগত বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুব সমাজকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

#

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে বর্ণাঢ্য কুচকাওয়াজ

#

অবৈধ ক্লিনিক বন্ধ না করলে ‘অ্যাকশনে’ যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

#

ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন

#

ফের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন এ বি এম আব্দুল্লাহ

#

মাদক নির্মূলে বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

#

চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

#

নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে— খন্দকার মোশারফ

#

এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পিটুনির শিকার ইউপি চেয়ারম্যান

#

প্রথম আলোর পোড়া ভবন পরিদর্শন করে যা বললেন সারজিস

Link copied