বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী

Megna Tv

৩ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি বলে মন্তব্য করেছেন সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী। শনিবার (০১ নভেম্বর) বিকেলে লাকসাম বাজারে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, “বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। অনেকেই গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে—যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বলে আশঙ্কা করছে, তারা নির্বাচন ভণ্ডুল করার পাঁয়তারা করছে।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি।
তিনি জনগনের উদ্দেশ্য আরও বলেন, গুজবে কান না দিয়ে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।