কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী বদল, রেলপথ অবরোধ করে সমর্থকদের বিক্ষোভ

Megna Tv

১১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ।ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ইকবাল সমর্থকরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে বিক্ষোভ চলমান রয়েছে।

জানা গেছে, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বুধবার সকালে কিশোরগঞ্জ–৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে সরিয়ে তাকে বিএনপির মনোনয়ন দেয়া হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ইকবাল সমর্থকরা বাজিতপুরের সরারচর রেলস্টেশনে গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তাদের।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied