লাকসামে বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Megna Tv

৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন মিন্টু।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম। তিনি বলেন, “আপনারা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও আমাকে লাকসামের সেবা করার সুযোগ দিন। আমি ধান হাতে নিয়ে ওয়াদা করছি—লাকসামের গুম হওয়া দুই নেতা হিরু-হুমায়ুনের গুমের সাথে যারা জড়িত, তাদের বিচার লাকসামের মাটিতেই হবে।”

তিনি আরও বলেন,সরকার ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে গ্রামে সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোকে এতে অন্তর্ভুক্ত করা হবে এবং পরে তা বিস্তৃত হবে। ফফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারকে দেওয়া হবে, বিশেষ করে নারীর নামে বা গৃহিণীর নামে এই কার্ডটি ইস্যু করা হবে। কার্ডধারী পরিবারগুলো খাদ্য সহায়তা বা নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য সরকারের পক্ষ থেকে সুবিধা পাবে।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবির রাতুল ও তন্ময় ইসলাম।

উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান দুলাল, মহিলা দলের পোরসভা মহিলা সভানেত্রী সাইকা মাকসুদ, সেক্রেটারি পান্না আক্তার ওয়ার্ড মহিলা নেত্রী আয়েশা আক্তার সহ সকল সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

সমাবেশে তিনি নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভোটারদের প্রতি বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, সমাবেশে নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং কর্মীদের আরও উদ্দীপিত করা হয়েছে

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied