এবার কিয়েভ ও লভিভে রাশিয়ার বিমান হামলা আন্তর্জাতিক ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬

Megna Tv

১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
এবার কিয়েভ ও লভিভে রাশিয়ার বিমান হামলা।

পোলতাভাতের পর এবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমামঞ্চলীয় লভিভ শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। লভিভ ন্যাটো-সদস্য পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি অবস্থিত। বুধবার (৪ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইউক্রেনের কেন্দ্রীয় শহর পোলতাভাতের একটি সামরিক ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঠিক একদিন পরে লভিভে হামলা চালানো রাশিয়া। পোলতাভাতের ওই হামলায় ৫০ জন নিহত ও আরও শতাধিক আহত হয়েছেন।

বুধবার রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা কিইভ এবং লভিভের উপকণ্ঠে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সেগুলোকে অভিযানের সময় বিমান প্রতিরক্ষাব্যবস্থার আওয়াজের মতো শোনাচ্ছে বলে জানান তারা। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলেছেন, তাদের প্রতিরক্ষা ইউনিট হামলা প্রতিহত করতে নিয়োজিত ছিল।

লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি টেলিগ্রামে জানান, ‘শব্দটি বেশ জোরে হয়েছে।

কোজিটস্কি আরও জানান, লভিভ শহরে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো বৃহত্তর এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র।

বুধবার পোলিশ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে আট দিনের মধ্যে তৃতীয়বারের মতো বিমান সক্রিয় করেছে প্রতিবেশী পোল্যান্ড।

পোলতাভা হামলা এবং বুধবার লভিভ ও কিয়েভে হামলার বিষয়ে রাশিয়া এখনও কোনও মন্তব্য করেনি। মস্কো প্রায়ই বলেছে, তাদের হামলা ইউক্রেনের সামরিক, জ্বালানি এবং পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে। বেসামরিক ওপর নয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied