অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের স্পষ্ট বার্তা

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

দেশের অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হলেও সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার দুপুরে (০৬ মার্চ) জামায়াত আমিরের ভেরিফাই ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

এতে বলা হয়, সংসদ না থাকার কারণে বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ad

তবে বারবার দাবি জানানোর পরও তৎকালীন সরকার সেই দাবিগুলোকে আমলে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে তাদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied