৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Megna Tv

১০ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
পুরোনো ছবি

আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে মন্ত্রণালয় পরিদর্শন শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ে আসছেন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে তিনি সবাইকে দিকনির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনে কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের পর আগামী ১৪ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

Link copied