৫২ শতাংশ মানুষকে ফেলে নতুন বাংলাদেশ সম্ভব না: সংসদে রুমিন

Megna Tv

৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

 ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।রুমিন ফারহানা বলেন, ‘গণ-অভ্যুত্থানের সম্মুখসারিতে ছিলেন নারীরা। একঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা এক বছর পার না হতেই হারিয়ে গেলেন কেন? অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না; আর সবকিছু যখন ঠিক হয়, নারী তখন হয়ে যায় ট্রলের বস্তু। ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে যদি কেউ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, সেটি সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয়।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমাদের গণ-অভ্যুত্থান বায়বীয় বা অলীক কোনো বিষয় ছিল না। এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, দেখব তারা নিজেদের স্বপ্নের কথা লিখে গেছে।’

রুমিন বলেন, ‘এ লড়াইটা কেবল একটি সরকার পরিবর্তনের লড়াই ছিল না। একটি নতুন বাংলাদেশ, সকলকে নিয়ে বাংলাদেশ গঠন করার স্বপ্ন নিয়ে এই গণ-অভ্যুত্থান হয়েছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম—ধর্ম, বর্ণ বা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে কাউকে ‘অপর’ বা ‘আদার’ করে দেওয়া হবে না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied