২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু

Megna Tv

১৮ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সংগ্রহ

অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আগামী বছরের বইমেলা শুরু এবং শেষের তারিখ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, বাংলা একাডেমির এক জরুরি সভায় তা নিরসন করা হয়েছে।

চিরাচরিত নিয়মে ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা থাকলেও, ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে। মূলত ভাষার মাস ফেব্রুয়ারিতেই মেলা আয়োজনের ঐতিহ্য বজায় রেখে সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ একাডেমির পরিচালকবৃন্দ, প্রকাশক প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। সাধারণত মাসব্যাপী চলা এই আয়োজনটি এবার ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হয়ে মার্চের মাঝামাঝি পর্যন্ত গড়াবে, যা পাঠক ও প্রকাশকদের দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান ঘটিয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

#

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

#

জবি শিক্ষার্থীদের বাস সংস্কারে স্বস্তি, উদ্যোগ কুসিক প্রশাসকের

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

Link copied