সং/ক/টে থাকা ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

Megna Tv

১৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ব্যাংকবহির্ভূত খাতে সংকটে থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো বন্ধের আগে ব্যক্তি পর্যায়ের আমানতকারীদের জমা রাখা আসল টাকার পুরোটা ফেরত দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের কোষাগার থেকে প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণ পুনরুদ্ধার বা সম্পদ বিক্রির মাধ্যমে আনুপাতিক হারে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে।এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৬টি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সঙ্গে শুনানি সম্পন্ন হয়েছে। আর্থিক সক্ষমতা না থাকায় শুনানিতে প্রতিষ্ঠানগুলোর পর্ষদ অবসায়নের সম্মতিও দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বাকি তিনটি প্রতিষ্ঠানের শুনানি অনুষ্ঠিত হবে।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied